চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতাল চত্বরে

স্টাফ রিপোর্টার, বহরমপুর: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ৷ এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি হাসপাতাল। মৃতের নাম শ্যামাপদ হালদার (৬০)৷ তিনি সাগরদিঘির মনিগ্রামের বাসিন্দা৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই হার্নিয়া অপারেশন করার জন্য মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন বছর ৬০-এর শ্যামাপদ হালদার। অপারেশনের ৫ দিন পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে বাড়িতে গিয়ে একদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন শ্যামাপদবাবু৷ তখন চিকিৎসক উজ্জ্বলেন্দু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে চিকিৎসক কিছু ওষুধ খেতে বলেন বলে পরিবার জানায়।

আরও পড়ুন: প্রতিবেশীর অ্যাসিড হামলায় জখম যুবতী

অভিযোগ, ওই ওষুধ খাওয়ার পর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন রোগী৷ তখন রোগীকে আবারও সেই একই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়৷ তবে সেখানে রোগীকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর ওই রোগীকে স্থানীয় লালবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে সোমবার দুপুরে শ্যামাপদ হালদারের অবস্থার অবনতি হওয়ার কথা জানানো হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়৷

কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এরপর এদিন মৃতদেহ নিয়ে পূর্বে ভরতি হওয়া ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা৷ তখনই তাদের অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ হুমকি দেয় বলে অভিযোগ। মৃতের পরিবার জানিয়েছে, ওই বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারনেই মৃত্যু হয়েছে রোগীর। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন: রথের মেলায় মত্ত অবস্থায় শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ

The post চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতাল চত্বরে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Jzr4RG
via IFTTT

Comments