মুম্বইয়ের ছেলে এখন নিউজিল্যান্ড ক্রিকেট দলে
ওয়েলিংটন: ১৯৮৮ সালে মুম্বইয়ে জন্ম তাঁর৷ তারপর পরিবারের সঙ্গে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছিলেন৷ প্রায় ৩০ বছর পর ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আজাজ প্যাটেল নিউজিল্যান্ড ক্রিকেট দলের জার্সি গলাতে চলেছেন৷ ২০১৮ এপ্রিলে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার অফ দ্য ইয়ার খেতাবের জন্য তাঁর নাম শর্টলিস্টেড হয়৷ এবার পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়াগা পেলেন বাঁহাতি স্পিনার আজাজ৷
আরও পড়ুন:টেস্ট সিরিজ শুরুর আগে বিরাটকে মিথ্যাবাদী বলছেন জিমি
বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে গলাবেন আজাজ৷ নিউজিল্যান্ডের জাতীয় দলের এক নির্বাচক জানান, ‘আজাজ ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেই এই সুযোগ পেয়েছে৷’ নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রান ডিস্ট্রিক্টের হয়ে খেলেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিণার৷
আরও পড়ুন:ধোনিকে কপি করলেন পাক অধিনায়ক
আরব আমরীশাহি-তে অনুষ্ঠিত হতে চলা নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের জন্য ১৫ জলের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ যেখানে একমাত্র নতুন মুখ আজাজ৷ সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার৷ প্ল্যাঙ্কেট শিল্ডে সব মিলিয়ে ৪৮টি উইকেটে তুলে নিয়েছেন আজাজ৷ নিজের ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে মাত্র ৪৪টি ম্যাচে ১৮৭ উইকেট রয়েছে প্যাটেলের৷
The post মুম্বইয়ের ছেলে এখন নিউজিল্যান্ড ক্রিকেট দলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uPCUSZ
via IFTTT
Comments
Post a Comment