রেকর্ড ভেঙে ৩৬ হাজার সীমা অতিক্রম সেনসেক্সের
মুম্বই: বাজার খুলতেই তুঙ্গে শেয়ার সূচক৷ লাফ দিয়ে ২৫০ পয়েন্ট বেড়ে রেকর্ড ৩৬,৫২৫.৬৬ সীমা অতিক্রম করল সেনসেক্স৷ ১৯ পয়সা বেড়ে ডলারের নিরিখে টাকার দাম প্রায় ৬৮.৫৮টাকা৷ নিফটির উত্থানও লাগামহীন৷ ১১,০০০ সূচক ছুল নিফটি৷
৩০ শেয়ারের সূচক বৃদ্ধিতেই চাঙ্গা বাজার৷ মোট ২৫৯.৭৩ পয়েন্ট বা ০.৭২শতাংশ বৃদ্ধির জেরেই ৩৬ হাজারের সীমা পেরলো শেয়ার বাজার৷ ২৯ জানুয়ারী ৩৬,৪৪৩.৯৮ পয়েন্ট ছুঁয়েছিল সেনসেক্স৷ দীর্ঘ কয়েক মাস পেরিয়ে রেকর্ড উর্ধ্বে শেয়ার সূচক৷ অন্যদিকে, ৫০ শেয়ার ৭৭.৩৫ পয়েন্ট বেড়ে ১১,০২৫.৬৫ পয়েন্ট সূচকে নিফটি৷
স্থানীয় বিনিয়োগের ফলে বেড়েছে টাকার দর৷ এছাড়া, ব্যাঙ্কিং স্টক সূচক বৃদ্ধির অন্যতম প্রধান কারণ৷ এসবিআই,ইয়েস ব্যাঙ্ক,আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক,এইচডিএফসি ব্যাঙ্ক,ইনডাসইন্ড ব্যাঙ্কের স্টক শেয়ার সূচকের রেকর্ড বৃদ্ধির কারণ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ৷ বিদেশি বিনিয়োগের মধ্যে সাংহাই কম্পোসিট শেয়ার ১.৭৯ শতাংশ, হংকং শেং শেয়ারের ০.৬৫ শতাংশ, জাপান নিকেই শেয়ারের ১.২১ শতাং বৃদ্ধি সেনসেক্সের উত্থানকে পোক্ত করছে বলে মত বিশেষজ্ঞদের৷
যদিও বুধবার ব্যাপক হারে নিম্নমুখী ইউএস স্টক৷ মার্কিন ডো জোনস গড়ে ০.৮৮ শতাংশ ঘাটতিতে৷ তবে, সেই ঘাটতি ঝেড়ে রেকর্ড হারে ফিরল শেয়ার সূচক৷ বুধবার টাকার দাম ডলারের নিরিখে খানিকটা বেশি ছিল৷ শেয়ার বাজার চাঙ্গা থাকায় টাকার দরের হেরফের ভরাসাম্য বজায় রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
The post রেকর্ড ভেঙে ৩৬ হাজার সীমা অতিক্রম সেনসেক্সের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LdYeHR
via IFTTT
Comments
Post a Comment