ধোনির অবসর রহস্য ভাঙলেন শাস্ত্রী

লন্ডন: ইংল্যান্ডের লিডস স্টেডিয়াম, ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ হারার পর মাঠ ছাড়ার সময় আম্পায়ারের কাছ থেকে ম্যাচের বলটি চেয়ে নিয়েছিলেন ধোনি৷ আর এতেই জল্পনা শুরু হয়েছিল ক্রিকেট মহলে তাহলে কী এবার সবধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ‘মিস্টার কুল’! আশ্বাস দিচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রী৷ সে রকম কোনও সম্ভাবনা নেই৷ বরং ভারতের বোলিং কোচকে দেখানোর জন্যই ম্যাচ শেষ বল চেয়ে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

ধোনি কি সত্যিই অবসর নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বিরাটদের হেডস্যার রবি শাস্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য ছড়িয়েছে৷ ধোনি ম্যাচ শেষে বলটা চেয়ে নিয়েছিলেন বোলিং কোচ ভারত অরুণকে দেখানোর জন্য৷ বলটা কি অবস্থায় এরকম টার্ন করেছে সেটার দেখানোর জন্য৷’

২৬ ডিসেম্বর ২০১৪ মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট ড্র করলেন৷ মাঠ ছাড়ার সময সংগ্রহ করে নিলেন স্টাম্পগুলি৷ তারপরই হঠাৎ ঘোষণা করলেন তিনি আর টেস্ট খেলবেন না৷ না আগের থেকে কোনও ঘোষণা, না কোনও বিদায় অনুষ্ঠান, হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ ক্রিকেট বিশ্ব কোনও ক্রিকেট কিংবদন্তির এত সাদামাটা বিদায় দেখেনি৷ কিন্তু তিনি ধোনি, সবাইকে অবাক করেই টেস্ট ক্রিকেট থেকে সরে গেছিলেন৷ তাই ধোনির বল চাওয়া দেখে অনেকেই ভেবেছিলেন অবসর নিচ্ছেন ধোনি৷

গত শনিবার ৩৩ রান করার মুহূর্তেই ওয়ান ডে তে ১০,০০০ রানের মাইল স্টোন স্পর্শ করেন ধোনি৷ ধোনির আগে যে তিনজন ভারতীয় ব্যাটসম্যান ১০০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন তাঁরা হলেন, সচিন তেন্ডুলকার(১৮, ৪২৬ রান ওয়ান ডে , ম্যাচ-৪৬৩), সৌরভ গঙ্গোপাধ্যায়(১১,৩৬৩ রান, ওয়ান ডে, ম্যাচ-৩১১) রাহুল দ্রাবিড়(১০, ৮৮৯ রান, ওয়ান ডে, ম্যাচ-৩৪৪)৷ বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন ‘মিস্টার কুল’৷

The post ধোনির অবসর রহস্য ভাঙলেন শাস্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zRuRtF
via IFTTT

Comments