সোনার কয়েন অর্ডার করে খালি বাক্স ধরাল ফ্লিপকার্ট
বেঙ্গালুরু: অনলাইনে নামী ই-কমার্স সংস্থা থেকে সোনার কয়েন কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি৷ বেঙ্গালুরুর বাসিন্দা অমিত গর্গ ফ্লিপকার্ট থেকে একটি সোনার কয়েন কেনেন৷ অভিযোগ, ডেলিভারির পর তিনি দেখতে পান বাক্স খালি৷ নেই কোনও কয়েন৷ এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷
আরও পড়ুন: গেরুয়া শিবিরে অমর সিং? জল্পনা তুঙ্গে
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ফ্লিপকার্ট ও পিভিসি লজিস্টিকের বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা রুজু করেছে৷ বেসরকারি কর্মচারি অমিত গর্গ কয়েকমাস আগে ফ্লিপকার্ট থেকে ২০ গ্রাম ওজনের একটি সোনার কয়েন কেনেন৷ এর জন্য ৬১ হাজার টাকা বিল মেটান তিনি৷ এরপর নির্ধারিত দিনে ফ্লিপকার্ট থেকে পারসেল পাঠানো হয়৷
সেই পারসেলটি তিনি সিসিটিভি ক্যামেরার সামনে খোলেন৷ বাক্স খুলে তো চোখ ছানাবড়া৷ কোথায় সোনার কয়েন? খালি বাক্স পাঠিয়েছে ফ্লিপকার্ট৷ সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়কে ডাকতে ছোটেন তিনি৷ কিন্তু ততক্ষণে চলে গিয়েছে সে৷

উপায় না দেখে এরপর তিনি সংস্থার সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করেন৷ বিষয়টি বিস্তারিত জানান৷ কিন্তু ফ্লিপকার্ট থেকে কোনও সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি৷ বেঙ্গালুরু পুলিশ অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে৷ জানিয়েছে, একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে৷ ফ্লিপকার্টকে নোটিশও পাঠানো হয়েছে৷ তদন্ত চলছে৷
আরও পড়ুন: রকেট লঞ্চ সাইট ধ্বংসের কাজ শুরু কিমের দেশে
সত্যিই কয়েনটি কেউ হাত সাফাই করে নেয় নাকি ভুলবশত কয়েনটি পাঠানো হয়নি তা তদন্ত করে দেখবে পুলিশ৷ তবে ফ্লিপকার্টের বিরুদ্ধে এই প্রথম নয়৷ আগেও সংস্থার বিরুদ্ধে গ্রাহককে সঠিক পণ্য না দেওয়ার ঘটনা সামনে এসেছে৷
The post সোনার কয়েন অর্ডার করে খালি বাক্স ধরাল ফ্লিপকার্ট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mCT79x
via IFTTT
Comments
Post a Comment