নন্দীগ্রামে নিখোঁজের তালিকায় আরও এক যুবক

স্টাফ রিপোর্টার, তমলুক: এক যুবকের নিখোঁজের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রাম থানার মনোহরপুর গ্রামে৷ নিখোঁজ যুবকের নাম কৃষ্ণগোপাল জানা। বয়স ২৮।

নন্দীগ্রামের কথা শুনলেই মনে পড়ে যায় জমি আন্দোলনের ঘটনায় নিখোঁজ হয়ে পড়া পরিবারের আর্তনাদ। ঘটনায় এখনও অনেকেই নিখোঁজের তালিকায় রয়েছে। তাঁরা জীবিত না মৃত তার তদন্তে নেমেছে সি আই ডির প্রতিনিধিদল। আর সেই নন্দীগ্রামে নিখোঁজের তালিকায় যুক্ত হল আরও এক নাম৷

জানা গিয়েছে, নন্দীগ্রাম থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা দিলীপ জানার ছেলে কৃষ্ণগোপাল গত ১০ জুলাই রাত ১০ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকটা সময় পেরিয়ে গেলেও তাঁর খোঁজ না পায়নি তাঁর পরিবার৷ একনকী এলাকার বিভিন্ন জায়গায় ও আত্মিয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁর খোঁজ।

কৃষ্ণগোপাল বাবু বিবাহিত৷ তাঁর একটি কন্যাসন্তানও রয়েছে৷ নিখোঁজ ছেলের খোঁজ পেতে পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। গত ১৩ জুলাই নন্দীগ্রাম থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিবার৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে ছেলের খোঁজ পেতে পুলিশের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার উপর ভরসা রেখেছে তাঁর পরিবার৷ তাই সোশ্যাল মিডিয়াতেই বিঞ্জপ্তি দেওয়া হয়েছে। ছেলের খোঁজ পেতে এখন পুলিশ ও সোশাল মিডিয়ার দিকেই তাকিয়ে পরিবার৷

The post নন্দীগ্রামে নিখোঁজের তালিকায় আরও এক যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JojVTX
via IFTTT

Comments