প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে মারধরে অভিযুক্ত যুবক

স্টাফ রির্পোটার, মালদহ: প্রকাশ্যেই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ৷ ফের প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা৷ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজি গ্রাম এলাকায়৷

মারধরের জেরে ওই ছাত্রী গুরুতর আহত হয়৷ তাকে হাসপাতালে নিয়েও যেতে হয়৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

আরও পড়ুন: ‘আই মিস ইউ’ সোশ্যাল মিডিয়ায় মিমির চাঞ্চল্যকর স্টেটাস

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একাদশ শ্রেণীতে পাঠরতা ওই ছাত্রীকে বেশ কয়েকদিন ধরেই প্রেম নিবেদনের নামে উত্ত্যক্ত করছিল স্থানীয় এক যুবক৷ অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ কর্মকার৷ পুরো বিষয়টি পরিবারকে জানায় ওই ছাত্রী৷ যুবককে সর্তক করে দেয় ছাত্রীর পরিবার৷ বেশ কিছুদিন স্বাভাবিক থাকে পরিস্থিতি৷

এরপর, গত শুক্রবার প্রাইভেট টিউটরের বাড়ি থেকে ফেরার পথেই অভাব্য আচরণ শুরু করে ওই যুবক৷ শুধু তাই নয়, অশ্লীল ভাষায় গালাদিগালাজও করতে থাকে ওই যুবক৷ ছাত্রী প্রতিবাদ করলে প্রকাশ্যেই হাতাহাতি পর্যায়ে চলে যায় ঘটনাটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা৷ কৌশলে সেখান থেকে পালাতে সক্ষম হয় অভিযুক্ত৷

আরও পড়ুন: ‘ইউজিসির পরিবর্তে এইচইসিআই এনে উচ্চ শিক্ষায় সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা কেন্দ্রের’

আহত ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে তাকে দেওয়া হয়৷ ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷ তবে, অভিযুক্তের আটকের বিষয়টিতে এখনও স্পষ্ট মন্তব্য করেনি স্থানীয় পুলিশ প্রশাসন৷ পুরো বিষয়টিতে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ থেকে৷

The post প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে মারধরে অভিযুক্ত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A4izya
via IFTTT

Comments