মেডিক্যাল জটে মুলতুবি বিধানসভা অধিবেশন

কলকাতা: মেডিক্যাল কলেজ নিয়ে উত্তাল বিধানসভা৷ পড়ুয়াদের দাবি মানা হচ্ছে না কেন? প্রশ্ন তুলেই প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস৷ বিধানসভার বাইরেও চলে বিক্ষোভ৷ তার জেরে বিধানসভা অধিবেশনই মুলতুবি করা হয়৷

বিধানসভা অধিবেশন মুলতুবি হওয়ার পরই বাম-কংগ্রেস পরিষদীয় দল বিধানসভার বাইরে আসে৷ প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে নামে৷ মেডিক্যালের অনশনরত পড়ুয়াদের সঙ্গেও দেখা করবে বাম-কংগ্রেস পরিষদীয় দল৷ ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছে কংগ্রেস নেতৃত্ব৷ সোমবার বিধানসভার প্রথম অধিবেশন শুরু মুহূর্তেই মুলতুবি করতে হয়৷ বিরোধীদের রোষের মুখে পড়ে শাসক দল৷ ১৪ দিনের অনশনে এখনও সমাধান সূত্র কেন বেরোলো না, প্রশ্ন ওঠে বিধানসভায়৷

সাফাইয়ে চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান, মেডিক্যাল নিয়ে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না৷ এমসিআই নিয়ম মেনে প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গে সিনিয়ররা একই হোস্টেলে থাকতে পারে না৷ এটা রাজ্য সরকারের বিষয় নয়৷ বিরোধীরা অযথা রাজনীতি করছে৷ বিবৃতিতে চন্দ্রিমা বলেন, ‘ সিনিয়ররা যে হোস্টেলে থাকে সেখানে মেরামতির কাজ সরকারে দায়িত্ব, সেটা পালন করা হবে৷ যাদবপুর বিশ্ববিদ্যলয়ে সায়ত্ত্বশাসন চাইবেন, মেডিক্যালে রাজ্যসরকারের হস্তক্ষেপ চাইবেন, এই দ্বিচারিতা কেন?’

চন্দ্রিমা ভট্টাচার্যের বিবৃতির পর অধিবেশনে বিরোধীদের হট্টগোল বেড়ে ওঠে৷ সরকারকে বিঁধতে মেডিক্যালকেই হাতিয়ার করা হয়৷ সোমবার দিনভর মেডিক্যাল নিয়ে বিরোধীদের বিভিন্ন কর্মসূচি রয়েছে৷ কলেজস্ট্রিটে পথ অবরোধ হোলেও পড়ুয়াদের সঙ্গে দেখা করবে বাম-কংগ্রেস পরিষদীয় দল৷ দেখা করবেন রাজ্যপালের সঙ্গেও৷

The post মেডিক্যাল জটে মুলতুবি বিধানসভা অধিবেশন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A3lBmC
via IFTTT

Comments