‘স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের শুট করে দেওয়ার আদেশ দিতাম’

বেঙ্গালুরু: ভারতীয় জনতা পার্টির নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বসনাগৌড়া পাতিল ইয়াতনাল নিজের মন্তব্যের জন্য এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে৷ বুদ্ধিজীবীদের প্রতি তোপ দেগে তিনি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে তাদের গুলি করে হত্যা করাতেন৷

কর্ণাটকের বিজয়পুরাতে বৃহস্পতিবার কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, এদেশে বুদ্ধজীবীরা থাকেন এবং আমাদের টাকায় সব সুযোগ সুবিধা নেন৷ এরপর তারা সেনার প্রতি বিক্ষোভ উগরে দেয়৷ এদের জন্য ভারতের ক্ষতি হতে পারে৷ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে এদের শুট করার আদেশ দিতেন৷

পড়ুন: পাঠ্যবইয়ে নেহেরুর জায়গা দখল করল গেরুয়া সাভারকার

তবে এই প্রথম নয়, এর আগে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উটে এসেছিলেন এই বিজেপি নেতা৷ বীজাপুর সিটির আসন থেকে এর আগে তিনি জানিয়েছিলেন, করপোরেট তিনি বলতে চান যে মুসলিমদের কল্যাণে কোনও কাজ যেন তাঁরা না করেন৷ শুধুমাত্র হিন্দুদের কল্যাণের বিষয়েই চিন্তা-ভাবনা করা উচিত৷

The post ‘স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের শুট করে দেওয়ার আদেশ দিতাম’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LIlyB9
via IFTTT

Comments