একনজরে পাক নির্বাচনের হাল হকিকত
ইসলামাবাদ: বুধবার ২৫জুলাই হতে চলেছে পাক নির্বাচন৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন কেউই নিজের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি এ যাবৎ৷ পাশাপাশি বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই নির্বাচন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায়৷ একনজরে দেখে নেওয়া যাক পাক নির্বাচনের হাল হকিকত৷

১) ব্যালট পেপারে হতে চলেছে এই নির্বাচন৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্দ্যে ৬টা পর্যন্ত চলবে৷ ৬টার পরেই পোলিং বুথে উপস্থিত ভোটকর্মীরা ভোটগণনার কাজ শুরু করবে৷
২) রাত্রি ৯টা থেকেই নির্বাচনী ফলাফল সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতে থাকবে৷ যদিও ছবি স্পষ্ট হবে মধ্যরাতে৷
৩) পাকিস্তান ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১০.৫ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছে৷
৪) পাকিস্তানের চারটি প্রান্ত- পঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধে এই নির্বাচন হতে চলেছে৷ জাতীয় সংসদে ২৭২টি আসন রয়েছে৷ সংরক্ষিত আসন ৭০(যার মধ্যে মহিলাদের জন্য ৬০ এবং সংখ্যালঘুদের জন্য ১০আসন রয়েছে)
৫) সরকার গড়তে যুদ্ধ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি নওয়াজ শরিফের দল বনাম অন্যতম বিরোধী নেতা ইমরান খান ও প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টো জারদারির মধ্যে৷
একনজরে পাক জাতীয় নির্বাচন:
জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভা মিলে ৮৪৯টি আসনে ভোট
১১৮৫৫জন প্রার্থী
জাতীয় সংসদে আসন ২৭২
প্রাদেশিক আইনসভায় আসন ৫৭৭
জাতীয় সংসদের মোট ৬০ আসন সংরক্ষিত(মহিলাদের জন্য)
২৭২টি আসনে সরাসরি ভোট
পাঞ্জাবে পড়ছে ১৪৮টি আসন
সিন্ধ প্রদেশে ৬১ আসন
খাইবার পাখতুনখোয়ার ৩৫টি আসন
বালোচিস্তানে আছে ১৪টি আসন
উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা) ১২টি আসন
জাতীয় রাজধানী (ইসলামাবাদ) সংলগ্ন ২টি আসন
সংখ্যালঘুদের জন্য ১০ আসন রয়েছে৷
The post একনজরে পাক নির্বাচনের হাল হকিকত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uLKYnJ
via IFTTT
Comments
Post a Comment