আবাসিক থেকে পালালো ৯ শিশু
স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: একটি বেসরকারি হোম থেকে ৯ জন আবাসিকের পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোপীগঞ্জে একটি বেসরকারি হোমের ঘটনা৷
প্রসঙ্গত, ওই বেসরকারি হোমটিতে ৩২ জন আবাসিক থাকত৷ এলাকাবাসীর থেকে জানা যায়, এই সংস্থার সম্পাদক শ্যামসুন্দর কোলে। মূলত ভিন রাজ্য থেকে পালিয়ে আসা নাবালক আবাসিকদের রাখা হত এই বেসরকারি আবাসনে। বিগত কয়েকমাস ধরে সেই রকম ৩২ জন আবাসিক এখানে থাকত। কিন্তু মঙ্গলবার রাতে আবাসনের দোতলার একটি ঘরের জানলার রড কেটে পালিয়ে যায় ৯ জন আবাসিক। যারা পালিয়েছে তাদের বয়স ১৭ থেকে ১৮ মধ্যে বলে আবাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে, বুধবার সকালে আবাসনের অন্যান্য আবাসিকরা দেখতে পায় জানলার রড কাটা অবস্থায় রয়েছে। বিছানার চাদর ও পোশাক ঝুলছে ওই জানলা থেকে। এরপর তারা আবাসন কর্তৃপক্ষকে খবর দিলে, আবাসন কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবাসনের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
তবে কেন ওই সব আবাসিকরা এভাবে পালালো, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এই বিষয়ে বেসরকারি সংস্থার সম্পাদক শ্যামসুন্দর কোলে বলেন, ‘‘বিভিন্ন জায়গা থেকে অনাথ শিশুরা এখানে আসে। সেই রকমই এই ৯ জন ডেবরা হোম ও চিরনবীন বাকসি থেকে এসেছিল। কিন্তু কেন পালিয়ে গেল বুঝতে পারছি না। নিরাপত্তারক্ষীর গাফিলতি অবশ্যই ছিল। না হলে পালাতে পারত না। তাকে কাজ থেকে সাসপেন্ড করা হবে। পুলিশকে গোটা ঘটনা জানানো হয়েছে।’’ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
The post আবাসিক থেকে পালালো ৯ শিশু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uyuuzm
via IFTTT
Comments
Post a Comment