“নরেন্দ্র মোদীর মত নেতা পাওয়া ভারতের জন্য সৌভাগ্যের”
কলকাতা: ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতে দক্ষতা ও পরিকাঠামোর আরও উন্নয়নের প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি।
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘ভারতের জন্য এটা খুবই সৌভাগ্যের যে নরেন্দ্র মোদীর মত একজন নেতা পেয়েছে, যার স্পষ্ট দূরদর্শিতা রয়েছে। আমার সঙ্গে যখন তাঁর দেখা হয়েছিল, তখন দেখেছিলাম, তাঁর কতটা দূরদর্শিতা রয়েছে।’
এছাড়া নরেন্দ্র মোদীর ‘স্কিল ইন্ডিয়া’ প্রোগ্রামের প্রশংসা করেছেন ক্যামেরন। তবে তাঁর মতে, এরকম একটা লক্ষ্যে সরকারের একার পক্ষে পৌঁছনো সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত-ব্রিটেন সম্পর্কের দিকে বিশেষ নজর দিয়েছিলেন বলেও জানান তিনি। ভবিষ্যতেই সেই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রিমিয়ার।
ভারতকে ‘সুযোগের কেন্দ্রস্থল’ বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে।
The post “নরেন্দ্র মোদীর মত নেতা পাওয়া ভারতের জন্য সৌভাগ্যের” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JJnk00
via IFTTT
Comments
Post a Comment