মোদীকে তথ্য ধরে ধরে জবাব দিল তৃণমূল

মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দুর্ঘটনা নিয়ে আগেই ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন আহতদের পাশে সবসময় রয়েছে রাজ্য সরকার৷ এবার মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ সঙ্গে সুর মেলালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন৷

এদিন মোদীর সভার পরেই মিথ্যে বনাম সত্যি নামে একটি রিপোর্ট পেশ করা হয় তৃণমূলের তরফে৷ প্রধানমন্ত্রী বক্তব্যের পাঁচটা তথ্য তুলে ধরে সেই বক্তব্য খারিজ করেছে তৃণমূল কংগ্রেস৷ বিবৃতিতে দল বলেছে মোদী মেদিনীপুরে শুধু রাজনৈতিক ভাষণ দিতে এসেছিলেন৷

আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন

তৃণমূলের জবাব :
১. মোদী বলেছিলেন জনসভায় আসার পথে তিনি শ’খানেক তৃণমূলের পোস্টার দেখতে পেয়েছিলেন৷ তৃণমূল জানিয়েছে ওই পোস্টারগুলি ২১শে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষ্যে দেওয়া হয়েছিল৷ মোদীর জন্য নয়৷ এর মধ্যে বেশ কিছু ব্যানার বিজেপির কর্মী সমর্থকরা নষ্ট করেছে৷

২. তৃণমূল বলেছে মোদীর জনসভার বেশিরভাগ মানুষ ছিল পাশ্ববর্তী রাজ্যগুলি থেকে৷ বিহার, ঝাড়খন্ড, ওড়িশা থেকে গাড়ি করে পশ্চিমবঙ্গে এসেছেন মানুষ৷ স্থানীয় কৃষক বা এলাকার বাসিন্দাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই উপস্থিত ছিলেন সেখানে৷ বড় বড় কোম্পানিগুলি এর জন্য টাকা খরচ করেছে বলে অভিযোগ তৃণমূলের৷

আরও পড়ুন: পাট চাষীদের জন্য সুখবর আনলেন মোদী

৩. মোদীর কাছে তৃণমূলের প্রশ্ন কীভাবে তিনি কৃষকদের আয় দ্বিগুণ করবেন? বহু বছর আগে, বিজেপির নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজও তা পূর্ণ হয়নি৷ কিন্তু বাংলার সরকার তা করে দেখিয়েছে৷ গত সাত বছরে কৃষকের আয় ২.২৫ গুণ বেড়েছে৷ ২০১১ সালে ৯১ হাজার টাকা ছিল আয়, তা আজ ২লক্ষ ৯০হাজার টাকা হয়েছে৷

৪. ২০১৭ সালের প্রথম ধাপে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার পরিমাণ দাঁড়িয়েছিল ৬৩৫৷ সেখানে বাংলায় কৃষক আত্মহত্যার পরিমাণ শূণ্য৷

আরও পড়ুন: নিপা ভাইরাস নিয়ে কেরল সরকারের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তৃণমূল বিবৃতিতে বলেছে আশা করা যায় বিজেপি নেতারা তাদের জবাব পেয়ে গিয়েছেন৷ গোটা দেশে কৃষকদের কি পরিস্থিতি ও বাংলায় কি পরিস্থিতি সেই ছবিটা পরিস্কার হয়েছে বিজেপির কাছে৷

সিন্ডিকেট নিয়েও বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তারা বলছে সিন্ডিকেটের ব্যাপারে বিজেপির থেকে ভালো আর কে জানবে? মোদীর দল এমন এক সিন্ডিকেট যা ধর্মীয় গুন্ডামির উৎস৷ গুজব আর কুসংস্কারের প্রবর্তক৷ সবচেয়ে বড় কথা বিজেপির দুর্নীতি মানুষ জানেন, তারও সিন্ডিকেট বিজেপি বলে অভিযোগ তৃণমূলের৷

আরও পড়ুন: জীবন হাতে নিয়েই পার করতে হচ্ছে ভাঙা ব্রিজ

The post মোদীকে তথ্য ধরে ধরে জবাব দিল তৃণমূল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NTmb9r
via IFTTT

Comments