কর্মক্ষেত্রে যৌনহেনস্তার অভিযোগ হাওড়া পুরনিগমে
হাওড়া: কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ উঠল হাওড়া পুরনিগমে৷ মঙ্গলবার এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়৷ অভিযোগকারিণী পুরসভারই অস্থায়ী কর্মী। তাঁর অভিযোগ, ২০১৫ সালের এপ্রিল মাসে হাওড়া পুরনিগমের এক দফতরে অস্থায়ী কর্মী হিসেবে ডাটা এন্ট্রি অপারেটর পদে যোগ দেন৷
অভিযোগ, সংশ্লিষ্ট দফতরের এক পদস্থ আধিকারিক গত বছরের শেষের দিকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে৷ প্রায় প্রতিদিনই শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতেন ওই মহিলা৷ কাউকে জানালে তাঁর চাকরি চলে যাওয়ার হুমকিও দেওয়া হত৷ এরমাঝে তাঁর চাকরি চলেও যায়৷
পরে চাকরি ফিরে পান৷ কিন্তু তাঁকে স্থানান্তরিত করা হয় হাওড়া পুরনিগমের অন্য বরো অফিসে৷ এই ঘটনার পরই সরব হন তিনি৷ গত ১৭ জুলাই হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুরসভার ওই অফিসার এবং আরেক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর৷
এই ঘটনায় কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যৌন হেনস্থার খবর আসে পুরসভার কমিশনারের কাছেও। খবর পেয়ে সুপ্রিয়া হাটুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের ইন্টারনাল কমপ্লেন কমিটি গঠন করা হয়। তাঁরা এই বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা পুরোপুরি চক্রান্ত বলে জানিয়েছেন অভিযুক্ত ওই অফিসার৷
তাঁর বক্তব্য, তিনি বালি পুরসভায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ তাঁর পাল্টা দাবি, অভিযোগকারী মহিলাকে আউটডোরে কাজ করতে বলা হয়েছিল। তিনি তা করতে চাননি। সেই ঘটনারই প্রতিবাদ করা হয়েছে মাত্র৷
তবে ওই পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ নিয়ে কমিটির কাছে যা বলার বলবেন৷ এদিকে, এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের মেয়র পারিষদ জানিয়েছেন, এই গুরুতর বিষয়ে তাঁর কাছে কোনও মৌখিক বা লিখিত অভিযোগ নেই। অভিযোগ এলে তদন্ত করবেন। তদন্ত শেষ না হলে কিছু বলা সম্ভব নয়৷
The post কর্মক্ষেত্রে যৌনহেনস্তার অভিযোগ হাওড়া পুরনিগমে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LB4Jbe
via IFTTT
Comments
Post a Comment