গণপিটুনি ইস্যুতে সংসদের বাইরে ধরনা তৃণমূলের
নয়াদিল্লি: গণপিটুনি ইস্যুতে উত্তাল সাংসদ৷ মঙ্গলবার এই ইস্যুতে সংসদ চত্ত্বরে তৃণমূল কংগ্রেস সাংসদরা ধরনা করেন৷ দেশ জুড়ে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এই ধরনা৷ মঙ্গলবার সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশের সামনে ব্যানার হাতে ধরনা প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা৷ ব্যানারে লেখা গণপিটুনি বন্ধ হোক৷ হিংসার রাজনীতি বন্ধ হোক৷ তৃণমূলের অধিকাংশ সাংসদ এদিনের ধরনায় অংশগ্রহণ করেন৷ তাদের দাবি গণপিটুনি রুখতে কড়া আইন আনতে হবে৷
আরও পড়ুন: প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী
এদিন রাজ্যসভাতেও গণপিটুনি প্রসঙ্গ তোলে তৃণমূল৷ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র কেন গণপিটুনি রোধে আইন আনছে না৷ তখন রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইডু জানান, সরকার এই নিয়ে ভাবনা চিন্তা করছে৷
প্রসঙ্গত উল্লেখযোগ্য ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকেই মোদী সরকারের ব্যর্থতার কাহিনী তুলে ধরে গণপিটুনিতে মানুষ মারাকে গণতন্ত্রের হত্যা বলে মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সারা দেশ জুড়েই গণপিটুনিতে হত্যার প্রতিবাদ চলছে৷ কেন্দ্রীয় সরকারও এই ইস্যুতে চাপে৷ কেন্দ্রীয় মন্ত্রীরাও বিবৃতি দিয়ে এই ধরনের ঘটনার নিন্দা করেছেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজুজুও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন৷
আরও পড়ুন: গোমাংস ভক্ষণ বন্ধ হলে হত্যালীলা থামবে: আরএসএস নেতা
অধিকাংশ গণপিটুনির ঘটনার নেপথ্যে উঠে এসেছে গোরক্ষা৷ এছাড়া ছেলেধরা সন্দেহে পিটিয়ে খুনের ঘটনাও ঘটেছে দেশ জুড়ে৷ মধ্যপ্রদেশে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ছেলেধরা গুজবে পিটিয়ে খুন করা হয়৷ অপরদিকে রাজস্থানের আলোয়ারে গোরু পাচারকারী সন্দেহে পিটেয়ে খুন করা হয় এক সংখ্যালঘু যুবককে৷
The post গণপিটুনি ইস্যুতে সংসদের বাইরে ধরনা তৃণমূলের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lx37zi
via IFTTT
Comments
Post a Comment