মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশ কর্মী

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: রথের মেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়া শহরের চকবাজার এলাকায়। মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশ কর্মী। শনিবার রাতের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

আরও পড়ুন: খালের জলে উদ্ধার এক শিশু ও ব্যক্তির দেহ

জানা গিয়েছে, এদিন বাঁকুড়া শহরের চক বাজার এলাকায় গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজন মদ্যপ যুবক অতিরিক্ত সাউন্ডে বক্স বাজাতে ব্যস্ত ছিল৷ তাঁদের বাধা দিতে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ৷ সেই সময় মদ্যপ যুবকেরা পুলিশের উপর চড়াও হয়।

আরও পড়ুন: নন্দীগ্রামে নিখোঁজের তালিকায় আরও এক যুবক

এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ তিন পুলিশকর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সকলের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। রাতেই এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে সাউন্ড বক্স গুলি আটক করে। যদিও অভিযুক্ত কোন মদ্যপ যুবককে পুলিশ আটক বা গ্রেফতার করতে পারেনি।

The post মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশ কর্মী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zDxMpP
via IFTTT

Comments