পাকিস্তানকে চার টুকরো করার প্রস্তাব স্বামীর

নয়াদিল্লি: নতুন সরকার গঠিত হলেই ভারতের সঙ্গে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়বে পাকিস্তান। এর জন্য ভারতেরও প্রস্তুত থাকা উচিত। সুযোগ বুঝে ফের ভেঙে দেওয়া হোক পাকিস্তান। এমনই অভিতম বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর।

একক সংখ্যাগরিষ্ঠ না হলেও একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খুব শীঘ্রই তাঁর হাতেই যেতে চলেছে পড়শি দেশের প্রশাসনিক ক্ষমতা।

ইমরান খান প্রধানমন্ত্রী হলেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান। এই আশংকা প্রকাশ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। যুদ্ধের আশংকা থাকলেও সেটিকে ভারতের পক্ষে শাপে বড় বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন- আইএস ঠেকাতে ইমরানের উপর ভরসা রেখেই এগতে চাইছে সিআইএ

বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন এবং ইমরান খানের উত্থানের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, “নতুন সরকার গঠিত হলেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো ভুল করতে পারে পাকিস্তান।” সেই উপলক্ষে ভারতের যথেষ্ট প্রস্তুতি নিয়ে সজাগ থাকা উচিত বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে পাকিস্তান ধ্বংসের জন্য এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। পাকিস্তান যুদ্ধ করতে চাইলে ভারতের উচিত সমগ্র পড়শি দেশটাকে ভেঙে চার টুকরো করে দেওয়া।

যুদ্ধের মাধ্যমে দেশভাগ নতুন কিছু নয়। স্বাধীনতার সময়ে ভারত ভেঙে পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়। ভারতের পূর্বেও পাকিস্তানের একটি অংশ ছিল। ১৯৭১ সালে তা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই পাকিস্তান ভাগের পিছনেও ভারতের বড় ভূমিকা ছিল।

আরও পড়ুন- ভারতকে ‘সুসম্পর্ক’র ইঙ্গিত ইমরানের

যদিও পাকিস্তানের দায়িত্ব পেয়ে ভারতের জন্য সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ইমরান খান৷ সাংবাদিক বৈঠকে প্রথমেই কাশ্মীর সমস্যাকে গুরুত্ব দিলেন৷ জানালেন, দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজবেন৷ আলোচনাই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান, তাই আলোচনায় বসেই সমস্যা সমাধানের ইঙ্গিত দিলেন পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান৷

কাশ্মীরের সমস্যা গুরুতর, তবে সমস্যা সমাধান সম্ভব, জানালেন ইমরান৷ দুটি দেশ মুখোমুখি টেবিলে বসলেই একটা পথ বেরোবে৷ প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ, তাই কোনওভাবেই কাশ্মীর প্রসঙ্গকে কারণ করে দুই দেশ তিক্ততা বয়ে নিয়ে যাবে না৷ উপমহাদেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতিতেও কাশ্মীর গুরুত্বপূর্ণ বলে জানান ইমরান৷

The post পাকিস্তানকে চার টুকরো করার প্রস্তাব স্বামীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NQ1nhV
via IFTTT

Comments