BreakingNews- রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাতের শহরে নামল ব্যাপক বৃষ্টি। যার রেশ ছড়িয়ে পড়ল সংলগ্ন জেলাগুলিতেও। রবিবার রাত ১১টা থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে রবিবার সমগ্র দিন ধরেই দাপট দেখিয়েছে বৃষ্টি। তবে রাতের দিকে শুরু হয়েছে বৃষ্টির জোরাল ব্যাটিং। দীর্ঘক্ষণ বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা এবং হুগলি জেলাতেও।

আরও পড়ুন- আমার সঙ্গে কানেকশান ছিল মাওবাদীদের: বিস্ফোরক সুমন

শনিবারেই হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশার বালাসোর ও পশ্চিমবঙ্গের দিঘার উপর দিয়ে এগিয়ে গিয়েছে আরও উত্তর পশ্চিম দিকে। ওড়িশা ও দিঘার উপর দিয়ে যাওয়ার সময় এর গতিবেগ ছিল সাত কিলোমিটার প্রতি ঘণ্টা। আজ রবিবার সেটি ওই একই গতিবেগ বজায় রেখে ক্রমে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে। পরে সেটি আরও এগিয়ে যাবে উত্তর ও উত্তর – পশ্চিম দিকে।

এর জেরে রবিবার সারাদিন বৃষ্টি হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ এগোনোর সঙ্গে দক্ষিণে বৃষ্টি কমলেও ভারি বৃষ্টি শুরু হবে হিমালয়ের পাদদেশে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারি বৃষ্টি শুরু প্রভাব জারি থাকবে। বৃষ্টি চলবে সোমবারেও।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ হবে ৭০ থেকে ১৯০ মিলিমিটার। পাশাপাশি অতি ভারি বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান; পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার।

The post BreakingNews- রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uGHoeC
via IFTTT

Comments