BreakingNews- আরও দামি হতে পারে মেট্রোর ভাড়া

স্টাফ রিপোর্টার, কলকাতা: পুজোর আগেই বাড়তে পারে মেট্রো রেলের ভাড়া৷ মেট্রো রেল সূত্রে এমনই খবর মিলেছে৷ জানা গিয়েছে, খুব শীঘ্রই রেলমন্ত্রকের কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়ের থেকে ব্যয়ের অনুপাত বেড়ে যাওয়ায় ক্ষতি হচ্ছে রেলের৷ জানা গিয়েছে, বিকল্প পথে কিভাবে আয় বাড়ানো যায় তারও পরামর্শ চাওয়া হয়েছে রেলমন্ত্রকের কাছে৷

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেট্রোর আর্থিক অবস্থা ভাল নয়৷ ১০০ টাকা আয় করতে মেট্রোর খরচ হয় ২৬৮ টাকা৷ তাই ক্ষতি সামাল দিতে ভাড়া বাড়ানো প্রয়োজন৷ রেলবোর্ডের কাছে সেই প্রস্তাব দেওয়া হবে৷ রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিকল্প আয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে আইআইএম জোকা৷ মেট্রোর পিলার, মেট্রোর এসকেলেটর এ রেকে বিজ্ঞাপন দেওয়া হোক৷ এমনকি স্টেশনে ওষুধের দোকান খোলারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই বিষয়গুলোও রেল বোর্ডকে জানানো হতে পারে৷

২০১৩-তে শেষবার ভাড়া বেড়েছিল মেট্রোতে। এখন মেট্রোর নূন্যতম ভাড়া পাঁচ টাকা৷ সর্বোচ্চ ২৫ টাকা৷ মেট্রোর কর্তাদের বক্তব্য, প্রতিদিন গড়ে সাত লক্ষ যাত্রী যাতায়াত করে৷ যে সংখ্যক ট্রেন চালানো হয় তাতে ক্ষতির বহর কমানো যাচ্ছে না৷ তাই শীঘ্রই ভাড়া বাড়ানোর সবুজ সঙ্কেত প্রয়োজন৷ তবে লোকসভা নির্বাচনের আগে ভাড়া বাড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মেট্রো রেলের একাধিক কর্তার মনে৷

The post BreakingNews- আরও দামি হতে পারে মেট্রোর ভাড়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LJ6NOm
via IFTTT

Comments