ফেক ফেসবুক প্রোফাইল খুলে Friend Request ছাত্রীকেই
হাওড়া: ফেসবুকে এক ছাত্রীর ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল৷ তাও এক ক্যারাটে চ্যাম্পিয়নের নামে৷ এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে হাওড়া সিটি পুলিশের চ্যাটার্জীহাট থানায়৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
দ্বিতীয়বর্ষে পাঠরতা এক কলেজ ছাত্রীর ছবি ব্যবহার করে তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হল। শুধু তাই নয়, প্রোফাইলটিতে তাঁকে উল্লেখ করা হয়েছে একজন যৌনকর্মী হিসাবে৷ রোজি নামে খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট৷
আরও পড়ুন: ফিট থাকতে ফ্রি হ্যান্ড
প্রথমে নিজের ছবি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে দেখে ওই ছাত্রী কার্যত হতবাক হয়ে যান৷ পরে গোটা প্রোফাইলটি ঘেঁটে তিনি স্পষ্ট বুঝতে পারেন তাঁর ইমেজ নষ্ট করতেই কেউ এমন অপরাধ করেছে৷ ওই ছাত্রী জানান, শুধু যে তাঁকেই ওই ফেক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে এমন নয়, তাঁর বন্ধুদের কাছেও গিয়েছে সেই ‘বন্ধুত্ব গ্রহণের অনুরোধ’৷
ওই ছাত্রী পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও অত্যন্ত দক্ষ৷ সম্প্রতি সিঙ্গাপুর থেকে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে ফিরেছেন৷ ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ওই ছাত্রী বুঝেই উঠতে পারছেন না কে বা কারা তাঁর ছবি ব্যবহার করে এমন ঘটনা ঘটাল৷ ঘটনায় বেশ হতবাক ওই ছাত্রী কলকাতা পুলিশের ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছেন৷
আরও পড়ুন: রথের দড়িতে টান, দুর্গা পুজোর ঢাকে কাঠি
পাশাপাশি তিনি হাওড়া সিটি পুলিশের চ্যাটার্জিহাট থানাতেও অভিযোগ দায়ের করেছেন। সেখান থেকে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম দফতরে তাঁকে পাঠানো হয়। গোয়েন্দারা তদন্তে নেমেছেন।
The post ফেক ফেসবুক প্রোফাইল খুলে Friend Request ছাত্রীকেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uwRkXi
via IFTTT
Comments
Post a Comment