LIVE! কৃষকদের কল্যাণে মেদিনীপুরে নরেন্দ্র মোদী

স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: বিজেপির কৃষক কল্যাণ সমাবেশ আজ৷ পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরে এই সভা চলছে৷ সেখানকার কলেজ কলেজিয়েট মাঠে ওই সভার মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

আরও পড়ুন: রাজ্যে কৃষক-কল্যাণ সভায় আসছেন মোদী

সভাস্থলে পৌঁছতেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য ও জেলাস্তরের একাধিক নেতা বিভিন্ন স্মারক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান৷

সোমবার বেলা ১২টা নাগাদ কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছয় নরেন্দ্র মোদীর বিমান৷ সেখান থেকে তিনি সরাসরি পৌঁছে যান সভাস্থলে৷ বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁর কনভয় পৌঁছয় সভাস্থলে৷

আরও পড়ুন: নরেন্দ্র মোদীর সভায় ঢুকতে না পেরে ভাঙচুর বিজেপি সমর্থকদের

The post LIVE! কৃষকদের কল্যাণে মেদিনীপুরে নরেন্দ্র মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zOJpKy
via IFTTT

Comments