LIVE পঁচিশের শহিদ দিবস ঘিরে ধর্মতলায় জনারণ্য
স্টাফ রিপোর্টার, কলকাতা: শহিদ দিবসের জনসভাকে কেন্দ্র করে কলকাতা কার্যত অবরুদ্ধ৷ জনারণ্যে পরিণত হয়েছে ধর্মতলা৷ ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনার স্মরণ-সভা থেকে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা৷
আরও পড়ুন: বিশ্বেররেকর্ড গড়তে পারে পঁচিশের ২১শে জুলাই
শনিবার সকালেই ট্যুইট করে সকল কর্মী-সমর্থকদের ধর্মতলায় আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তবে এবারের মঞ্চে অন্যতম বড় চমক ৫জন কংগ্রেস বিধায়ক৷ এছাড়াও রয়েছেন সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও৷
সকাল ১১টার পর থেকে একে একে তৃণমূলের প্রথম সারির নেতারা উপস্থিত হয়েছেন ধর্মতলার মঞ্চে৷ রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা৷
আরও পড়ুন: তৃণমূলের সভায় হামলা, পুরপ্রধানকে লক্ষ্য করে ইট
এদিকে ধর্মতলায় তৃণমূলের সমাবেশের জেরে গোটা শহর জুড়ে ভোগান্তি চরমে পৌঁছেছে৷ রাস্তায় বাস অমিল৷ বিভিন্ন রুটে চলছে গুটি কয়েক অটো৷ ফলে সুযোগ বুঝে ভাড়া চড়েছে কয়েকগুণ৷ দুর্ভোগের মুখে পড়েই গন্তব্যে পৌঁছতে হয়েছে সাধারণ মানুষকে৷
এদিন সকালে হাওড়া থেকে কর্মী-সমর্থকরা পায়ে হেঁটে কলকাতার ধর্মতলার উদ্দেশে রওনা হচ্ছেন। হাওড়া স্টেশনে ট্রেনে করে এসেও অনেক দলীয় সমর্থক লঞ্চে করে সমাবেশে যোগ দিতে আসছেন। মিছিলে আসা কর্মীদের সহায়তার জন্য হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে বিশেষ ক্যাম্প। খোলা হয়েছে মেডিক্যাল বুথ।
আরও পড়ুন: রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব বিজেপির
দলের পক্ষ থেকে গতকাল কয়েক হাজার কর্মীর রাত্রিযাপন ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আজ বেলা ১১টা নাগাদ হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মূল মিছিল মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে রওনা হবে। এর আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা জমায়েত হবেন ময়দান ফ্লাইওভার চত্বরে।

এছাড়া শনিবার সকাল থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন শিয়ালদহ ও হাওড়া স্টেশনে৷ সেখান থেকে দলের নেতাদের সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশে শুরু হয় মিছিল৷

কয়েকদিন আগে থেকেই কলকাতা শহরে ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা৷ তাঁদের ঠাঁই হয়েছে কলকাতা শহরের একাধিক জায়গায়৷ শনিবার সকাল থেকে সেই সব জায়গা থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা৷
আরও পড়ুন: আকাশে জুড়ে ১৩ শহিদের আলোকগাথা
The post LIVE পঁচিশের শহিদ দিবস ঘিরে ধর্মতলায় জনারণ্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LBYm4i
via IFTTT
Comments
Post a Comment