LIVE ‘পদ্ম তো দূর পাপড়িও ফুটবে না বাংলায়’
স্টাফ রিপোর্টার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠান৷ মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রথম সারির নেতারা৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীই এই সভার মূলবক্তা৷ কিন্তু তার আগে একে সভায় বক্তৃতা করছেন সকলেই৷
আরও পড়ুন: রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব বিজেপির
অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের আবেগ, অহঙ্কার৷ পঞ্চায়েত ভোটের আগে বলেছিলাম সমস্ত জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসই জিতবে৷ ২০টি জেলা পরিষদেই আমরা জিতেছি৷ আর এখন বলে রাখছি ২০১৯-এ বিজেপি ফিনিশ৷ রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে ৪২টিতেই জিতব৷ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে এসেছিলেন৷ কৃষক কল্যাণ সভা করতে৷ ওই সভায় প্যান্ডেল ভেঙে পড়েছে৷ যারা প্যান্ডেল সামলাতে পারে না৷ তারা বাংলা সামলাবে কী করে৷
সুব্রত বক্সি: ১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জেরে ১৩ জনকে শহিদ হতে হয়৷ তার এক মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতি বছর ২১ জুলাই তিনি ধর্মতলায় এসে শহিদ তর্পণ করবেন৷ কেউ না এলে তিনি একা শহিদ তর্পণ করবেন৷ কিন্তু কোনওদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একা আসতে হয়নি৷ বরং রাজ্যের লাখ লাখ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন প্রতি বছর৷
আরও পড়ুন: তৃণমূলের সভায় হামলা, পুরপ্রধানকে লক্ষ্য করে ইট
The post LIVE ‘পদ্ম তো দূর পাপড়িও ফুটবে না বাংলায়’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lnjhvb
via IFTTT
Comments
Post a Comment