দেবই কি টলিউডের নতুন MJ?
কলকাতা: অভিনেতা দেবের সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হইচই৷ নাচ-গানে জমে উঠেছে চারিদিক৷ এমনটাই আপনার মনে হবে দেবের সোশ্যাল অ্যাকউন্টে উঁকি ঝুকি মারলেই বুঝতে পারবেন হইচইটা আসলে কিসের৷
দেবের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’র নতুন আপডেট আবারও ছড়িয়ে গিয়েছে ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে৷ প্রতিবারই কিছু কিছু চমক থাকেই৷ এবারেও তার অনথ্যা হয়নি৷ ডান্স রিহারসালের কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷
আরও পড়ুন- হোটেলের মধ্যে মধুচক্র! অশ্লীল অবস্থায় ২০ যুবক-যুবতিকে ধরল পুলিশ
ছবিগুলিতে রিহারসালের কয়েকটি ছবির সঙ্গে রয়েছে দেবের নয়া অবতার৷ ‘MJ’ পোজে দাঁড়িয়ে রয়েছেন দেব৷ ভক্তদের অনুমান কেবল পোজ দেওয়ার জন্য দাঁড়াননি দেব৷ ‘হইচই আনলিমিটেড’র একটি গানে এমন স্টাইলে নাচ করবেন অভিনেতা৷ তিনি যে নাচের ব্যাপারে বেশ পারদর্শী তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে এবার আইকনিক মাইকেল জ্যাকসনের স্টাইলে নাচ করতে চলেছেন তিনি৷ সেই পোজে ছবি দিয়ে রীতিমত উৎসাহ তৈরি করেছেন৷
এছাডা়ও একটি ডান্সারদের বড়ো একটি টিমের সঙ্গেও ছবি আপলোড করেছেন৷ এমনকি ছবির নায়িকা কৌশানিও একটি ছবি ট্যইটারে দিয়েছেন৷ ফ্যানেরা এও অনুমান করে ফেলেছেন, ছবিতে দেব-কৌশানির একটা পেপি নম্বর আছে৷ সেই ট্র্যাকের জন্যই এতো তোড়জোড়, রিহারসাল৷ ছবির একাংশের শ্যুটিং শেষ৷

উজবেকিস্তানে জমিয়ে চলেছিল শ্যুটিং৷ ছবির শ্যুটিং ছাড়াও জায়গাটিও বেশ ভালই এক্সপ্লোর করে ফেলেছেন ফিল্মের কলাকুশলিরা৷

চলতি বছর পুজোয় ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই কমেডি ছবি৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)৷ তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন৷ যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা৷যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত৷ আসলে বিজনের দু’বউ৷ কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা৷ অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়৷

এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই৷ কারণ সুদীপ্ত চক্রবর্তী৷ সে এছবির গুন্ডা৷ ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য৷ অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)৷
কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়৷সুতরাং কারও মনেই শান্তি নেই৷ তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়৷ সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়৷ এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)৷ বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে৷ সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়৷

পুরোপুরি মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’৷ তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও৷ দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স৷ সেই প্রতিশ্রুতি নিয়েই পুজোয় মুক্তি পাবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’৷
The post দেবই কি টলিউডের নতুন MJ? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O6AhEh
via IFTTT
Comments
Post a Comment