ভারতীয় বাজারে খুব শীঘ্রই আসছে Moto G6 Plus

নয়াদিল্লি: অবশেষে, ভারতে লঞ্চ করতে চলেছে বহু আলোচিত Moto G6 Plus৷ খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সংস্থা৷ Motorola জানিয়েছে, Moto G6 Plus খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে Moto G6 ও Moto G6 Play সিরিজের সঙ্গে, যেগুলি ভারতীয় মার্কেটে আত্মপ্রকাশ করেছে কয়েক সপ্তাহ আগে৷ সংস্থার আনা জনপ্রিয় Moto G6 সিরিজের মধ্যে Moto G6 Plus হতে চলেছে তৃতীয় জনপ্রিয় সেট৷

Motorola সারা বিশ্বের মানুষদের কাছে পৌঁছে দিয়েছে Moto G6 সিরিজ৷ ভারতে গত মাসে সংস্থা এনেছে Moto G6 এবং Moto G6 Play৷ ভারতীয় মার্কেটে লঞ্চের সময় ফোনদুটির দাম ছিল যথাক্রমে ১৩,৯৯৯ এবং ১১,৯৯৯ টাকা৷ Moto G6 Plus ফোনটির ক্যামেরাটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ যা আকর্ষণ করবে বহু ইউজারকে, এমনটাই মনে করছে কর্তৃপক্ষ৷

পড়ুন: নতুন ১০০ টাকার নোটের পিছনে এই ছবিটি কীসের?

গত এপ্রিলে Moto G6 Plus লঞ্চ হয়েছিল মার্কেটে, সেটটির দাম ছিল ২৫,০০০ টাকা৷ Moto G6 Plus ফোনে থাকছে উন্নতমানের ডিসপ্লে সহ আকর্ষণীয় ডুয়েল ক্যামেরার সুবিধা৷ যা বিশেষভাবে আকর্ষণ করবে সেলফি-প্রেমীদের৷ ফোনটির ইন্টারনাল স্টোরেজ থাকছে ৬৪ জিবি, যেটি এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত৷ এছাড়া, সেটটির ব্যাটারিও থাকবে যথেষ্ট উন্নতমানের৷

The post ভারতীয় বাজারে খুব শীঘ্রই আসছে Moto G6 Plus appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NKRzpF
via IFTTT

Comments