সুখবর! বাজারে আসছে Ray ZR Rally Street

বাইকপ্রেমীদের জন্যে সুখবর! ভারতের বাজারে আসতে চলেছে Ray ZR Rally Street আপডেট এডিশান। ইতিমধ্যে Yamaha তাদের YouTube -এ Ray ZR Rally Street এর একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। যা দেখে রীতিমত বাইকপ্রেমীদের মধ্যে আলাদা একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই বছরের শুরুতেই বাইকটি সামনে এনেছিল সংস্থা। কিন্তু হাতে পেতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছিল Yamaha-র তরফে। আর সেই প্রতীক্ষা অবশেষে শেষ হচ্ছে বলেই মনে হচ্ছে।

অটো এক্সপোতে যে কনসেপ্ট স্কুটারটি দেখানো হয়েছিল একই রকমের একটি স্কুটার ভারতে লঞ্চ হবে। এই স্কুটারে থাকবে ডুয়াল টোন কালার স্কিম আর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। অটো এক্সপোতে দেখানো কনসেপ্ট স্কুটারটিতে গোল প্লেটেড চাকা, অ্যালুমিনিয়াম ফুটপেগ, আধিনিক গ্রাফিক্স সহ একাধিক ফিচার ব্যবহার করা হয়েছিল।

এটি কোন নতুন স্কুটার নয়। বরং এটি একটি নতুন ভেরিয়েন্ট। Ray ZR Rally Street তে থাকবে একই 113 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে 7.2 bhp শক্তি ও 8.1 Nm টর্ক পাওয়া যাবে। স্কুটারের সামনের চাকায় একটি ডিস্ক ব্রেক আর সমনের চাকায় একটি ড্রাম ব্রেক ব্যবহার হয়েছে।

নয়া এই বাইকের এক্স শো রুম দাম প্রায় ৫৫ হাজার টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।

The post সুখবর! বাজারে আসছে Ray ZR Rally Street appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JUhBo1
via IFTTT

Comments