RK NEWS
নরেন্দ্র মোদীর পর এবার সভায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যান একটি নার্সিংহোমে। কথা বলেন আহতদের সঙ্গে। আহতের জন্য ঘোষণা করেন এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। সোমবার মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর সভা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যান্ডেল। আহত হন শতাধিক দর্শক। সেদিন সভা শেষে হাসপাতালে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। খড়গপুর আইআইটি-র সমাবর্তনে যোগ দিতে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই তিনি যান বিধান ব্লকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে। সেখানেই রয়েছেন প্রধানমন্ত্রীর সভায় আহত সুমিত্রা মাহাতো। তাঁর পা ভেঙে গিয়েছে। সুমিত্রার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি, এমন কয়েকজনের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মোদীর সভায় আহত সাত জন। তাঁদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নার্সিংহোম থেকে বেরিয়ে গুরুতর আহতদের পাশাপাশি অপেক্ষাকৃত কম আহতদের জন্যও আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, এডিজি আইবি সহ জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা। নার্সিংহোম থেকে বেরিয়ে তাঁদের নিয়েই সার্কিট হাউসে চলে যান মুখ্যমন্ত্রী।
from https://ift.tt/2O3t6N5
via IFTTT
from https://ift.tt/2O3t6N5
via IFTTT
Comments
Post a Comment