RK NEWS
<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> মহিলা আইনজীবীকে নিজের চেম্বারে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিনিয়র অ্যাডভোকেটের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ দিল্লি।</p> <p style="text-align: justify;">পুলিশে অভিযোগ করে মহিলা আইনজীবী দাবি করেন, মদ্যপ অবস্থায় সাকেত আদালত চত্বরে নিজের চেম্বারে তাঁকে ধর্ষণ করে ওই প্রবীণ আইনজীবী। ডিসিপি রমিল বানিয়া বলেন, ১৪ তারিখ রাতে পুলিশকে ফোন করে মহিলা অভিযোগ করেন।</p> <p style="text-align: justify;">মহিলার বয়ান নথিভুক্ত করার পরই তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। যে চেম্বারে ওই ঘটনা ঘটেছে, তা সিল করে পরীক্ষা চালিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে প্রবীণ অ্যাডভোকেটকে তাঁর দক্ষিণ দিল্লির সংগ্রাম বিহারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।</p>
from https://ift.tt/2JpvOJw
via IFTTT
from https://ift.tt/2JpvOJw
via IFTTT
Comments
Post a Comment