RK NEWS
নয়াদিল্লি: রাহুল গাঁধী কংগ্রেস 'মুসলিমদের পার্টি' বলে মন্তব্য করেছেন, বিজেপির এই অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই দলের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম জাভেদ বললেন, উনি এমন বলে থাকলে ভুল কিছু বলেননি! কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত নাদিমের মন্তব্যে প্রকারান্তরে বিজেপির অভিযোগই মেনে নেওয়া হল, যদিও সরকারি ভাবে তা অস্বীকার করেছে কংগ্রেস। নাদিমের বক্তব্য, কংগ্রেস মুসলিমদের পার্টি কেননা মুসলিমরা দুর্বল। এর মধ্যে ভুল কোথায়? আমরা কি সাচার কমিটির রিপোর্ট ভুলে গিয়েছি, যাতে বলা হয়েছে, মুসলিমদের অবস্থা দলিতদের থেকেও খারাপ? দেশের উন্নতি শুধু একটি অংশের সমৃদ্ধিতে হয় না, দেশকে সুপারপাওয়ার করে তুলতে, উন্নত দুনিয়ার সঙ্গে একই সারিতে দাঁড় করাতে হলে দেশের দুর্বল গোষ্ঠীর দিকে নজর দিতে হবে। মুসলিমদের ইস্যু তুলতে হবে আমাদের।  বিজেপির দাবি, গত ১১ জুলাই মুসলিম বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের এক সভায় রাহুল বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। ২০১৯-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে ওই সভা হয়। উর্দু দৈনিক ইনকিলাব-এর এক সাংবাদিকের দাবি, ওই সভায় কংগ্রেস সভাপতি বলেন, মুসলিমদের ন্যয়বিচার দেওয়া তাঁর পরিবারের দায়। কিন্তু কংগ্রেস তা খারিজ করে জানায়, রাহুলকে উদ্ধৃত করে 'হ্যাঁ, কংগ্রেস মুসলিমদের পার্টি' বলে উর্দু সংবাদপত্রে যে মন্তব্য ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী ট্যুইট করেন, সংবাদপত্রটি একেবারে নির্লজ্জ মিথ্যা খবর ছেপেছে। বিজেপি আবার নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে তা ব্যবহার করছে, যা ফের দেশকে বিভ্রান্ত করতে ওদের মরিয়া কৌশল প্রকট করে তুলেছে। যদিও এভাবে ভারত প্রতিষ্ঠার নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমাদের লড়াই থেকে বিরত রাখতে পারবে না। এদিকে বিজেপি নেতা সম্বিত পাত্র আবার ট্যুইট করেছেন, ইনক্লাব-কে ইন্টারভিউ দিয়ে কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম জাভেদ দ্বিধাহীন ভাষায় জানিয়েছেন, রাহুল গাঁধী সঠিক ভাবেই বলেছেন যে, হ্যাঁ, আমরা মুসলমানদের পার্টি। তিনি আরও বলেছেন যে, রাহুল গাঁধী খুব শীগগিরই মুসলিমদের এক কনভেনশনে পৌরহিত্য করবেন।

In an interview to,इंक़लाब, Congress’ Minority Cell President Nadeem Javed has reiterated that Rahul Gandhi was right in saying “हाँ,हम मुसलमानों की पार्टी है” ..Mr Javed further says RahulGandhi is meeting Muslim अकलियत and very soon He will be presiding over a Muslim Convention pic.twitter.com/s6UoSIiPzc
— Sambit Patra (@sambitswaraj) July 16, 2018
রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত শেহজাদ পুনাওয়ালাও ট্যুইট করেছেন, নাদিম জাভেদ ইনক্লাব-এর খবর সঠিক বলে মেনেছেন। নাদিম বলেছেন, রাহুল গাঁধী মুসলিমদের ব্যাপারে কোনও ভুল কথা বলেননি, ইনক্লাবও ভুল খবর লেখেনি।

On various news channels Inquilab reporter has confirmed that AICC minority chairman Nadeem Javed confirmed that Inquilab story was true!

Those in AICC media dept who accused Inquilab, @nsitharaman & @narendramodi of spreading fake news must unconditionally apologise! pic.twitter.com/HYv3E3olxy
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) July 16, 2018

from https://ift.tt/2mmPEMq
via IFTTT
from https://ift.tt/2mmPEMq
via IFTTT
Comments
Post a Comment