RK NEWS
<strong>বারুইপুর:</strong> ভাঙড়কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন আরাবুল ইসলামের। চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছেন জমি আন্দোলনকারীদের আইনজীবীরা। ভাঙড় হত্যা মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম! দিনটা ছিল চলতি বছরের এগারোই মে। নির্দল প্রার্থীর সমর্থনে ওই দিন ভাঙড়ে মিছিল বেরিয়েছিল। ওই মিছিলেই আরাবুল-বাহিনী বোমা-গুলি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয় মাছিভাঙার বাসিন্দা হাফিজুল মোল্লার। তিনি পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। কড়া অবস্থান নেয় প্রশাসন। গা ঢাকা দেন আরাবুল! কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ওই রাতেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ১২ মে আদালতে পেশ করা হলে তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তাঁর শারিরীক অবস্থা খারাপ, এই যুক্তি দেখিয়ে বারবার জামিনের আর্জি জানান তাঁর আইনজীবীরা। কিন্তু এরপর আরও ৪ বার খারিজ হয়ে যায় তাঁর আবেদন। অবশেষে, ৭২ দিন পরে, ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সোমবার আরাবুলের শর্তাধীন জামিন মঞ্জুর করে বারুইপুর আদালত। এখন এসএসকেএমে ভর্তি আছেন আরাবুল। তাই সেখান থেকেই মুক্তি পাবেন তিনি। তবে বিচারক জানিয়েছেন, আপাতত ভাঙড়, কাশীপুর এবং রাজারহাট এলাকায় ঢুকতে পারবেন না আরাবুল ইসলাম। তবে এই রায়ের বিরোধিতা করে, হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে. ভাঙড়ের জমি আন্দোলনকারীদের আইনজীবীরা।
from https://ift.tt/2A5r9gk
via IFTTT
from https://ift.tt/2A5r9gk
via IFTTT
Comments
Post a Comment