RK NEWS

মির্জাপুর (উত্তরপ্রদেশ): কৃষকদের জন্য ‘কুমিরের কান্না’ কাঁদছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এমনই দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, কেন পূর্বতন সরকারের আমলে দেশে উন্নয়নমূলক ও সেচ প্রকল্পগুলিকে অবহেলা করা হয়েছিল?

রবিবার উত্তরপ্রদেশের মির্জাপুরে বনসাগর খাল প্রকল্পের সূচনা এবং মির্জাপুর মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার ফাঁকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, যারা কৃষকদের নামে রাজনীতি করছে, তারাই কখনও ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে ভাবার সময় পায়নি। তিনি দাবি করেন, সেই দিন দূরে নয়, যেদিন তাঁর সরকারের প্রচেষ্টার ফলে কৃষকদের আয় বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে খোঁজ নিলেই দেখা যাবে যে, কৃষকদের উন্নয়ন-সম্পর্কিত বহু প্রকল্পই আটকে বা ঝুলে রয়েছে। কারও কোনও চিন্তা ছিল না। কেন ওই প্রকল্পগুলি অসমাপ্ত ছিল, সেই উত্তর দিতে পারবে না ওরা। মোদী যোগ করেন, কৃষি ও কৃষকদের নামে আগের সরকার বহু প্রকল্প অসমাপ্ত বা বেলাইন করে ছেড়ে দিয়েছিল।

মোদী স্মরণ করিয়ে দেন, তাঁর সরকার সর্বদা কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। এর প্রমাণস্বরূপ, গতমাসে খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রভূত পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আজ অনেকে কৃষকদের জন্য কুমিরের কান্না কাঁদছেন। কিন্তু, ক্ষমতায় থাকাকালীন কখনও কৃষকদের কথা ভাবেননি।

from https://ift.tt/2NgQkyc
via IFTTT
from https://ift.tt/2NgQkyc
via IFTTT
Comments
Post a Comment