RK NEWS
কলকাতা: ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। সকালের ব্যস্ত সময়ে আপ লাইনে ব্যাহত মেট্রো চলাচল। সকাল ৮টা ৫২ মিনিটে কালীঘাট স্টেশনে ঢোকার মুখে মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর তিরিশের এক যুবক। নামিয়ে আনা হয় মেট্রোর যাত্রীদের। ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় আঘাত রয়েছে। এর জেরে ৪৬ মিনিট টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ৯টা ৩৮ মিনিটে ফের শুরু হয়েছে মেট্রো চলাচল।
from https://ift.tt/2KOc8Et
via IFTTT
from https://ift.tt/2KOc8Et
via IFTTT
Comments
Post a Comment