RK NEWS

  গ্রেটার নয়ডা: দিল্লির গ্রেটার নয়ডায় ভেঙে পড়ল দুটি বহুতল। মৃত ৩। আরও ৩০ থেকে ৩৫ জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ শুরু করেছে গ্রেটার নয়ডা থানার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত ৯টা নাগাদ ভেঙে পড়ে বহুতল দুটি। প্রশাসন সূত্রে খবর, বাড়ি দুটি বেআইনিভাবে তৈরি হয়েছিল। বহুতলের নির্মাতাকে গ্রেফতার করেছে পুলিশ। এনডিআরএফ কম্যান্ডান্ট পিকে শ্রীবাস্তব জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। এনডিআরএফের চারটি দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার পরই বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর ট্যুইট, জেলা প্রশাসনকে অবিলম্বে এনডিআরএফ-কে প্রয়োজনীয় সহায়তা ও আহতদের চিকিত্সার জন্য সমুচিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

from https://ift.tt/2Ld8TWP
via IFTTT

Comments