RK NEWS
ফের ভর্তিতে তোলাবাজির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। দুবরাজপুরে সরকারি আইটিআই কলেজে ভর্তি করানোর জন্য এক লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল দুই তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের বিরুদ্ধে। অত টাকা দেওয়া সম্ভব নয় জানালে, অভিযুক্তরা ৮৫ হাজার টাকায় রফার কথা বলেন বলেও অভিযোগ। অভিযোগকারীদের দাবি, সেই কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করে রাখেন তাঁরা। যদিও এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। অভিযোগকারীদের দাবি, ভর্তি করাতে ফোনে যাঁরা টাকা দাবি করছেন, তাঁরা হলেন বিক্রম মণ্ডল, সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং সৌরভ মণ্ডল, সিউড়ির এক বেসরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। টাকা চাওয়ার কথা স্বীকারও করেছে অভিযুক্ত। সিউড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
from https://ift.tt/2NFpCQJ
via IFTTT
from https://ift.tt/2NFpCQJ
via IFTTT
Comments
Post a Comment