RK NEWS

মেদিনীপুর: আজ মেদিনীপুর শহরে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের উৎপাদিত শস্যের সহায়ক মূল্য বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের পর বিজেপি প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগেরই অংশ হিসেবে আজ মেদিনীপুর কলেজ ময়দানে নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি।কৃষকরা ততাঁকে স্মারকলিপি দেবেন, শিলিগুড়িতে আনারস গবেষণা কেন্দ্র তৈরির আবেদনও জানানো হবে। মোদী সরকারকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিয়ে বিরোধীদের দেশজুড়ে প্রচারকে ভোঁতা করতেই বিজেপির এই উদ্যোগ।

from https://ift.tt/2NS05Ec
via IFTTT

Comments