RK NEWS
<strong>মেদিনীপুর</strong>: মেদিনীপুর শহরে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের উৎপাদিত শস্যের সহায়ক মূল্য বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের পর বিজেপি প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগেরই অংশ হিসেবে আজ মেদিনীপুর কলেজ ময়দানে নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। কৃষকরা তাঁকে স্মারকলিপি দেবেন, শিলিগুড়িতে আনারস গবেষণা কেন্দ্র তৈরির আবেদনও জানানো হবে। মোদী সরকারকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিয়ে বিরোধীদের দেশজুড়ে প্রচারকে ভোঁতা করতেই বিজেপির এই উদ্যোগ। হেলিকপ্টারে মেদিনীপুরে পৌঁছনোর পর সড়কপথে সভাস্থলে পৌঁছন মোদী। তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বাংলায় ভাষণ শুরু করেন মোদী। তিনি বলেন, ‘এই বিশাল জনসমাবেশ দেখে আমি খুশি। এখানে আসার পথে জনজোয়ার দেখি বিস্মিত হয়েছি। বৃষ্টির মধ্যেও রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন। আমাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
from https://ift.tt/2uAS51n
via IFTTT
from https://ift.tt/2uAS51n
via IFTTT
Comments
Post a Comment