RK NEWS

সাতসকালে ইংরেজবাজারে ছিনতাইবাজ সন্দেহে যুবককে গণপিটুনি। পুলিশ গিয়ে উদ্ধার করল যুবককে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজদের শিকার হতে হচ্ছে তাঁদের। এরই মাঝে, আজ সকালে অজ্ঞাতপরিচয় ২ যুবকককে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাম-পরিচয় জানতে চাইলেও স্পষ্ট করে কিছু বলতে পারেনি তারা। উল্টে এক যুবক দৌড়ে পালায়। এরপরই অপরজনকে ধরে বেধড়ক মারধর করে কয়েকজন স্থানীয় বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

from https://ift.tt/2A17s9o
via IFTTT

Comments