RK NEWS
নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ রাহুল গাঁধীর। ট্যুইট করে মোদীকে লেখা পাঠানো চিঠিতে ওই বিল পাশ করানোর দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। সংসদের বর্ষাকালীন অধিবেশন বসছে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে। তার প্রাক্কালে রাহুল এ ব্যাপারে তাঁকে কংগ্রেসের তরফে নিঃশর্ত সমর্থনের আশ্বাসও দিয়েছেন। বিলটি পাশ হলে লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত হবে। রাহুলের ট্যুইটারে মোদীকে খোঁচা দিয়ে বলা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি মহিলাদের ক্ষমতায়নের আপসহীন প্রবক্তা। সময় আছে, তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজে করে দেখান, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করান। কংগ্রেস তাঁকে নিঃশর্ত সমর্থন করবে। প্রধানমন্ত্রীকে লেখা আমার চিঠিটা জুড়ে দিলাম। #MahilaAakrosh

Our PM says he’s a crusader for women’s empowerment? Time for him to rise above party politics, walk-his-talk & have the Women’s Reservation Bill passed by Parliament. The Congress offers him its unconditional support.

Attached is my letter to the PM. #MahilaAakrosh pic.twitter.com/IretXFFvvK
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2018
মহিলা সংরক্ষণ বিল প্রথম ২০১০ সালে রাজ্যসভায় গৃহীত হয় ইউপিএ সরকারের আমলে, কিন্তু লোকসভায় তা আজও গৃহীত হয়নি। রাহুল চিঠিতে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। একাধিক জনসভায় আপনি মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের জনজীবনে আরও গুরুত্ব দিয়ে সামিল করার ব্যাপারে নিজের আগ্রহ, আবেগের কথা বলেছেন। মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে নিঃশর্ত সমর্থনের চেয়ে ভাল আর কী হতে পারে যাতে মহিলাদের প্রতি দায়বদ্ধতা পালন করতে পারেন আপনি? সংসদের আসন্ন অধিবেশনের চেয়ে ভাল সময় আর কী হতে পারে? রাহুলের অভিযোগ, ৮ বছর ধরে কোনও না কোনও অজুহাতে লোকসভায় বিলটি আটকে দেওয়া হয়েছে। ১৮ জুলাই শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। ২৯ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সংসদের বাজেট অধিবেশন পুরোপুরি ভেস্তে গিয়েছিল, যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ও বিরোধী শিবির পরস্পরকে দুষেছে। ৩৭২ দিনের মধ্যে প্রায় ২৫০ দিন কোনও কাজই হয়নি সেই অধিবেশনে। ঠিক ছিল, সেবার অন্তত ২৮টি বিল লোকসভায় ও ৩৯টি বিল রাজ্যসভায় উঠবে, ৬৮ দিনে ৩১টি অধিবেশনে। কিন্তু নিম্নকক্ষে মাত্র ৫টি বিল পাশ হয়, উচ্চকক্ষে মাত্র একটি। লোকসভা, রাজ্যসভায় কাজ হয় যথাক্রমে মাত্র ২৩ ও ২৮ শতাংশ। সরকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার দাবি ঘিরে অশান্তির ফলে শেষ পর্বে লোকসভায় কাজ হয় মাত্র ৪ শতাংশ।
from https://ift.tt/2LoB69I
via IFTTT
from https://ift.tt/2LoB69I
via IFTTT
Comments
Post a Comment