RK NEWS

নয়াদিল্লি: সেনাবাহিনীর সকল ফর্মেশনকে নির্দিষ্ট শৃঙ্খলাপরায়নতা অক্ষরে অক্ষরে পালন চলার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তাঁর হুঁশিয়ারি, শৃঙ্খলা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহে ১২ লক্ষ কর্মী সম্বলিত সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় সেনাপ্রধান বলেন, উপলব্ধ কম রসদ দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে। তিনি মনে করিয়ে দেন, সেনা ক্যান্টিনে প্রাপ্ত কর্মীদের জন্য বরাদ্দ রেশন ও লিকারের অপব্যবহার ও অপচয় কোনও অবস্থাতেই যেন না করা হয়।

রাওয়াত জানান, কর্মীদের মধ্যে দুর্নীতি ও নৈতিক অধঃপতনের ঘটনা সামনে এলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাঁর নির্দেশ, পদোন্নতি ও উন্নতির জন্য সেনাকর্মীরা যেন কোনও অসৎ উপায় অবলম্বন না করেন।

সেনাপ্রধানের দাবি, যাঁরা যোগ্য, সঠিক সময়ে তাঁরা তাঁদের কাজের স্বীকৃতি ও ন্যায্য প্রাপ্য পাবেন। তিনি জানান, সেনাবাহিনীতে বিগত কয়েক দশক ধরেই শৃঙ্খলামূলক নির্দেশাবলী বলবৎ রয়েছে। কর্মীদের উচিত সেগুলি যথাযথভাবে পালন করা।

পাশাপাশি, কর্মীদের স্বাস্থ্য ও শরীর সচেতন হওয়ার ওপর জোর দিয়েছেন রাওয়াত। বলেছেন, কারও উচিত নয় অস্বাস্থ্যকর খাবার খাওয়া।

from https://ift.tt/2udj6Zp
via IFTTT
from https://ift.tt/2udj6Zp
via IFTTT
Comments
Post a Comment