RK NEWS
<strong>নয়াদিল্লি:</strong> আলওয়ার গণপিটুনি নিয়ে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। মঙ্গলবার সামনে এসেছে রকবার খানের ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে শক থেকে মৃত্যু হয়েছে ২৮ বছরের যুবকের। তাঁর দেহে ১২টি আঘাতের চিহ্নও মিলেছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির একটি হাত, পা এবং পাঁজরের হাড় ভাঙা ছিল। তারপরই রিপোর্টে বলা হয়েছে অ্যান্টি-মর্টেম আঘাতের ফলে রকবারের শক লাগে, এবং সেই থেকেই তাঁর মৃত্যু হয়। এদিকে, এরমধ্যেই এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, রকবারকে যখন পুলিশ উন্মত্ত জনতার হাত থেকে নিয়ে যায়, তখন তিনি শারীরিক ভাবে একদম সুস্থ ছিলেন। তাঁর শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না। অথচ হাসপাতালে নিয়ে যেতে লাগে তিন ঘণ্টা। হাসপাতালে যখন রকবার পৌঁছন, তখন তিনি মৃত। এই পুরো ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেছে রাজস্থান পুলিশ। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রকবার তাঁরই এক বন্ধু আসলামের সঙ্গে গরু নিয়ে হরিয়ানায় নিজের গ্রামে ফিরছিলেন। রামগড় এলাকায় একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই গরুগুলো ডেকে ওঠে। মাঝরাতে সেই শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে আসে। তারা ভাবে গরু পাচার করছেন তাঁরা। কোনওমতে উন্মত্ত জনতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যান আসলাম, কিন্তু রকবার সেখানে ফেঁসে যান।
from https://ift.tt/2LwEu5S
via IFTTT
from https://ift.tt/2LwEu5S
via IFTTT
Comments
Post a Comment