RK NEWS

মেষ
ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। বাড়িতে অতিথি আসার যোগ। প্রিয়জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার দিকে কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। পেটের কোনও রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে ছোট্ট অশান্তি। আর্থিক দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।
বৃষ
আজ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে। আজ নিজের মনের জোরে বিপদের সম্মুখীন হতে হবে। হঠাৎ কোনও কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। চোখের কোনও রাগ বাড়তে পারে।
মিথুন
সকালের দিকে শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি। আজ ব্যবসায় বা মাঙ্গলিক কোনও কাজের শুভ যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ। বাড়িতে আত্মীয় আসতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিন। বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত করাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।
কর্কট
আজ সারা দিন একটু সাবধানে থাকা দরকার, বিবাদ বাধতে পারে। অতিরিক্ত উদ্বেগ নিয়ে কোনও কাজ করবেন না। কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের কোনও সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।
সিংহ
দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। আজ কর্মে আলস্য আপনার ক্ষতি করতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন।
কন্যা
দূরে কোনও ভ্রমণ আনন্দ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হৃদরোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। অলসতার শিকার হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা, বাবার সঙ্গে অকারণ ঝামেলা বাধতে পারে। শ্বশুরবাড়ির কাউকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে। বন্ধুবিবাদ বাড়তে পারে।
তুলা
উচ্চ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। পুরনো ব্যবসা বাড়ানোর ভাল সময়। মিষ্টি কথায় কেউ আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে। হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতির যোগ। অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।
বৃশ্চিক
আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।
ধনু
অনেক দিনের পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে। সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। ডাক্তারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ।
মকর
জলপথে কোনও বিপদ থেকে সাবধান থাকা দরকার। সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ। পড়াশোনার জন্য আজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করবার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে কোনও চিন্তা।
কুম্ভ
পড়াশোনার জন্য দিনটা খুব ভাল। আজ দিন মোটের উপর ভাল, কিন্তু মনের দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে। ভজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটা ভাল।
মীন
ছোট কোনও কাজের সুযোগ আসতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার। বিশেষ করে জলপথে। ব্যবসার দিকে অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য বন্ধুর সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য খরচ বৃদ্ধি।
from https://ift.tt/2NEGhmM
via IFTTT
from https://ift.tt/2NEGhmM
via IFTTT
Comments
Post a Comment