RK NEWS

টরন্টো: কানাডার টরন্টোর গ্রিকটাউন অঞ্চলে এক বন্দুকবাজের হামলায় এক মহিলার মৃত্যু হল। জখম এক শিশুকন্যা সহ অন্তত ১৪ জন। তাদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ওই বন্দুকবাজ ১৫ থেকে ২০ বার গুলি চালায়। স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও যায়। আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

Toronto Police Chief Saunders has updated media from scene. 14 victims were shot with a handgun. 1 female adult has died. 1 young girl in critical condition. Suspect is dead (not included in 14 victim total) Witnesses call 416-808-2222 Anonymous tips 1-800-222-8477 #GO1341286 ^sm
— Toronto Police (@TorontoPolice) July 23, 2018
টরন্টোর পুলিশের মুখপাত্র মার্ক পাগাশ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ আছে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন, ‘হ্যান্ডগান থেকে গুলি চালায় ওই বন্দুকবাজ। জখম ১৪ জন। একটি ছোট মেয়ের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন বন্দুকবাজের মৃত্যু হয়েছে।’

from https://ift.tt/2LgOpNp
via IFTTT

Comments