RK NEWS
জলপাইগুড়ি: ভয় দেখিয়ে, হুমকি দিয়ে প্রতিবেশী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল গোয়েন্দা বিভাগের জনৈক পুলিশ অফিসারের বিরুদ্ধে। টানা তিন বছর ধরে লাগাতার এইভাবে ধর্ষণ চলেছে বলে অভিযোগ। জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় কংগ্রেসপাড়ার বাসিন্দা এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে পালিতা বোন হিসেবে থাকেন ওই যুবতী। ওই শিক্ষকেরই দূর সম্পর্কের শ্যালক ডিআইবি-র এএসআই প্রবীর রায়। সেই সূত্রে যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই পুলিশ অফিসারের। যুবতীর দাবি, ওই পুলিশ অফিসারের স্ত্রীর অনুপস্থিতিতে তাঁর শিশুসন্তানকে দেখভালের জন্য গত তিনবছর ধরে ওই বাড়িতে যাতায়াত করেন তিনি। অভিযোগ, সেই সুযোগে ভয় দেখিয়ে ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। গতকাল রাতে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। এরপর থেকেই খোঁজ মিলছে না ওই পুলিশ অফিসারের। তাঁর বাড়ি তালাবন্ধ, বন্ধ মোবাইল ফোন।
from https://ift.tt/2LuK05M
via IFTTT
from https://ift.tt/2LuK05M
via IFTTT
Comments
Post a Comment