RK NEWS
নয়াদিল্লি: রাহুল গাঁধী ট্যুইটারে আলোয়ারে গরু পাচারের অভিযোগে গণপিটুনিতে হত্যার নিন্দা করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করায় পাল্টা তাঁকে 'ঘৃণার কারবারী' বলল বিজেপি। কংগ্রেস সভাপতির ট্যুইটের কিছুক্ষণ বাদেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে তাঁকে ‘প্রতিবার অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে উল্লাসে লম্ফঝম্প বন্ধ করতে’ বলেন। গয়ালের দাবি, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পেয়ে ইতিমধ্যেই দ্রুত, কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে রাজস্থান সরকার। সেইসঙ্গে তাঁর অভিযোগ, আপনি নির্বাচনী ফায়দা তুলতে যত ভাবে সম্ভব সমাজে বিভাজন ঘটাচ্ছেন, কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন! যথেষ্ট হয়েছে। আপনি একজন ‘ঘৃণার সওদাগর’।

Rahul Gandhi’s family presided over the worst form of hate in 1984, Bhagalpur & Nellie & many other instances.

It is shameful that he is doing the same through VULTURE POLITICS.

Not a single instance goes by where he doesn't attempt to rupture social bonds for electoral gains. https://t.co/kpX3n1Kcc0
— Smriti Z Irani (@smritiirani) July 23, 2018

Stop jumping with joy every time a crime happens, Mr Rahul Gandhi.

The state has already assured strict & prompt action.

You divide the society in every manner possible for electoral gains & then shed crocodile tears.

Enough is Enough. You are a MERCHANT OF HATE. https://t.co/4thsyNL3nx
— Piyush Goyal (@PiyushGoyal) July 23, 2018
রাহুল নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেদিন আলোয়ারে জনতার মারে মারাত্মক জখম রাকবর খানকে ঘটনাস্থল থেকে মাত্র ৬ কিমি দূরে হাসপাতালে নিতে তিন ঘন্টা সময় লাগল পুলিশের, তাঁরা রাস্তায় চা খাচ্ছিল বলে ওঠা অভিযোগের উল্লেখ করে তিনি ট্যুইট করেন, এই হচ্ছে মোদীর নৃশংস নয়া ভারত, যেখানে মানবতা খতম হয়েছে, তার স্থান দখল করেছে ঘৃণা! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও রাহুলকে আক্রমণ করেছেন। তাঁর ট্যুইট, রাহুলের পরিবারের পরিচালনায় দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটেছে ১৯৮৪-তে, ভাগলপুর, নেলি ছাড়াও আরও অনেক দৃষ্টান্ত আছে। আর সেই তিনিই সেই একই ‘শকুনের রাজনীতি’ করছেন। এমন একটি ঘটনাও বাদ নেই, যেখানে ভোটে ফায়দা তুলতে সামাজিক বন্ধন নষ্ট করার সুযোগ তিনি ছেড়েছেন।
from https://ift.tt/2mB39rK
via IFTTT
from https://ift.tt/2mB39rK
via IFTTT
Comments
Post a Comment