RK NEWS

কলকাতা: মেধা তালিকা প্রকাশ না করেই ভর্তির তোড়জোড় শুরু করেছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। ফলে অস্বচ্ছতার অভিযোগ তুলে একজোট হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্র ইউনিয়ন। রাতভর ঘেরাও করে রাখা হয়েছে রেজিস্ট্রার, ৪ ডিন, অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের। অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভর্তি প্রবেশিকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্সিতে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। পড়ুয়াদের দাবি, মেধা তালিকা প্রকাশিত না হওয়ায় ভর্তি প্রক্রিয়ায় অস্বচ্ছতা শুরু হয়েছে। পাশাপাশি, কাউন্সেলিং-এর জন্য ফি ১০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। প্রতিবাদে আজ দুপুরে সাধারণ সভার ডাক দিয়েছে ছাত্র ইউনিয়নগুলি। মেধা তালিকা প্রকাশ এবং বর্ধিত কাউন্সেলিং ফি মকুব করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

from https://ift.tt/2uqEgTe
via IFTTT

Comments