RK NEWS

বুধবার বৈঠকে বসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটি। সেখানে তৈরি হয়েছে প্রবেশিকার রুটিন। ঠিক হয়েছে ২১ জুলাই ইংরেজি, ২৩ জুলাই বাংলা, ২৪ জুলাই দর্শন ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ২৫ জুলাই তুলনামূলক সাহিত্য ও ইতিহাসের প্রবেশিকা হবে। মেধা তালিকা প্রকাশিত হবে ৩ অগাস্ট। ভর্তি হবে ৮, ৯ এবং ১০ অগাস্ট। সিদ্ধান্ত হয়, প্রবেশিকার আউটসোর্স হবে না অর্থাত, পরীক্ষার সঙ্গে কোনও বহিরাগত সংস্থা যুক্ত থাকবে না। থাকছে না মাল্টিপল চয়েস প্রশ্নও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি প্রক্রিয়ায় থাকবেন, তবে তা একশো শতাংশ কিনা তা এখনও স্পষ্ট নয়।

from https://ift.tt/2JfI2UP
via IFTTT

Comments