RK NEWS

মুম্বই: রানি পদ্মাবতীর মূর্তি আগেই বসেছে। এবার মাদাম তুসোয় বসতে চলেছে পদ্মাবতীর স্বামী, মহারাওয়াল রতন সিংহের মূর্তি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। দীপিকা পাড়ুকোনের পর বিশ্বখ্যাত এই জাদুঘর শাহিদ কপূরের মূর্তি তৈরি করতে চলেছে। ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন শাহিদ নিজেই। তবে এ সম্পর্কে এর থেকে বেশি কিছু এখনও জানা যায়নি। [embed]https://ift.tt/2LKxmzF পদ্মাবত সুপারহিট হওয়ার পর শাহিদের বৃহস্পতি এখন তুঙ্গে। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তাঁর স্ত্রী মীরা রাজপুত। তাঁর আগামী ছবি হল শ্রী নারায়ণ সিংহের বাত্তি গুল মিটার চালু, এতে শাহিদকে দেখা যাবে শ্রদ্ধা কপূর ও ইয়ামি গৌতমের সঙ্গে। ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। মুম্বইয়ের ওরলিতে ৫৬ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কিনেছেন তিনি।      

from https://ift.tt/2uGGMWr
via IFTTT

Comments