RK NEWS
নয়াদিল্লি: শশী তারুরের বিতর্কিত মন্তব্যে সায় দিল না কংগ্রেস। ২০১৯-এ বিজেপি ফের ভোটে জিতে ক্ষমতায় এলে ভারতের 'হিন্দু পাকিস্তান'-এ পরিণত হওয়ার পথ সুগম হবে, তিরুবনন্তপুরমের দলীয় সাংসদের এহেন মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কায় তা থেকে দূরত্ব তৈরি করল কংগ্রেস। তারুর বলেছিলেন, বিজেপি ফের ক্ষমতা পেলে সংবিধান নতুন করে লিখবে, হিন্দু পাকিস্তান হওয়ার দিকে দ্রুত এগিয়ে যাবে ভারত। এই মন্তব্যের বিরোধিতায় আসরে নেমে বিজেপি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করে বলে, এবার ক্ষমা চান উনি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে ওই মন্তব্য অত্যন্ত আপত্তিকর, অবমাননাসূচক। তারুর ভারতের গণতন্ত্র, হিন্দুদের অপমান করেছেন। নিজেদের উচ্চাকাঙ্খা পূরণ করতে গিয়ে দেশ বিভাজনের জন্য দায়ী কংগ্রেসই। ওরা ভারত ও ভারতের হিন্দুদের ছোট করতে চায়। পরিস্থিতি সামলাতে আসরে নেমে কংগ্রেসের কমিউনিকেশনস ইন-চার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা দফায় দফায় ট্যুইট করে বলেন, গেরুয়া পার্টির 'ঘৃণা'র মোকাবিলা করতে গিয়ে দলের নেতারা যেন শব্দ বাছাইয়ের সময় সতর্ক থাকেন।

Modi Govt thrives upon an unprecedented atmosphere of division, bigotry, hatred, intolerance & polarisation for last 4 years.

Congress, on the other hand, represents India’s civilisational values of pluralism, diversity, compassion & harmony between faiths & ethnicities.
1/2
— Randeep Singh Surjewala (@rssurjewala) July 12, 2018

2/2
India’s values & fundamentals are an unequivocal guarantee of our civilisational role & set us apart from the divisive idea of Pakistan.

All Congress leaders must realise this historic responsibility bestowed upon us while choosing words & phraseology to reject BJP’s hatred
— Randeep Singh Surjewala (@rssurjewala) July 12, 2018
তিনি ট্যুইট করেন, ভারতের মূল্যবোধ ও মৌলিক উপাদানগুলি আমাদের সভ্যতাসূচক ভূমিকা রক্ষার এক বিরাট গ্যারান্টি, সেগুলি পাকিস্তানের মতো বিভেদমূলক ধারণা থেকে আমাদের আলাদা করে রেখেছে। দলের সব নেতা নিশ্চয়ই আমাদের কাঁধে এসে পড়া এই ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে বিজেপির ঘৃণার জবাব দেওয়ার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন। পাশাপাশি তিনি অবশ্য মোদী সরকারকে তোপ দেগে বলেন, ওরা গত চার বছরে এক বিভাজন, বিভেদ, ঘৃণা, অসহিষ্ণুতা, মেরুকরণের অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে দেশে। কংগ্রেস বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, সম্প্রদায়ের মধ্যে বহুত্ববাদ, বৈচিত্র্য, সহানুভূতি, সম্প্রীতির মতো ভারতীয় সভ্যতার ঐতিহ্য হিসাবে পাওয়া মূল্যবোধের প্রতিনিধি বলে দাবি করেন তিনি। গতকালের মন্তব্যের পর তারুর আজ এক ফেসবুক পোস্টে লেখেন, যদি এমন পরিস্থিতি আসে যেখানে একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোকজন সংখ্যালঘুদের দাবিয়ে রাখতে চায়, সেটা হিন্দু পাকিস্তান হবে।
from https://ift.tt/2N9THqN
via IFTTT
from https://ift.tt/2N9THqN
via IFTTT
Comments
Post a Comment