RK NEWS
নিউটাউন থানার নতুন পুকুরে সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী।বাস ভাঙচুর উত্তেজিত জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভ। আজ সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সরকারি বাসটি সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত হন সাইকেল আরোহী জয়দেব নস্কর। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা সরকারি বাসটিতে ভাঙাচুর চালায়। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। বাসচালক ও কনডাক্টরকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।
from https://ift.tt/2v4HOef
via IFTTT
from https://ift.tt/2v4HOef
via IFTTT
Comments
Post a Comment