RK NEWS

<strong>কলকাতা</strong>: মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় প্যান্ডেল ভেঙে আহতদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আজ মেদিনীপুরের সভায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। চিকিৎসার জন্য সবরকম সাহায্য করছে সরকার।’ <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">We pray for the speedy recovery of all those injured at the Midnapore rally today. The government is giving all help for medical treatment</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/1018779804462563329?ref_src=twsrc%5Etfw">July 16, 2018</a></blockquote> </code> আজ প্রধানমন্ত্রীর সভা চলাকালীন প্যান্ডেল ভেঙে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের দেখতে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের সঙ্গে কথা বলেন।

from https://ift.tt/2mmPBjI
via IFTTT

Comments